ঢাকাFriday , 13 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

    admin
    November 13, 2026 7:22 am । ৩০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন

    ভি বি রায় চৌধুরী :লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে পরিষদের পূর্বের স্থানে আজ ১৩ নভেম্বর, শুক্রবার সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

    ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলামের নেতৃত্বে এবং বিএনপি লক্ষ্মীপুর সদর পশ্চিমের সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটোয়ারীর অক্লান্ত সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন, বিএনপির ইউনিয়ন সভাপতি হাসান আলী মিলন ও সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাহার পাটোয়ারী, দালাল বাজার বণিক কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর মহিউদ্দিন মাহমুদ মিরন, কামান খোলা উচ্চবিদ্যালয়ের বিএসসি শিক্ষক কামাল উদ্দিন স্যার,দালাল বাজার ব্যবসায়ী নিজাম উদ্দিন, ইউনিয়ন পরিষদের মহিলা ও পুরুষ সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

    নতুন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের এই উদ্যোগ দালাল বাজার ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনসেবাকে সহজতর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    দালাল বাজার ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণের পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রযাত্রা।