ঢাকাThursday , 19 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    রামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব অর্জুন কর আর নেই

    admin
    November 19, 2026 4:27 pm । ১৩ জন
    Link Copied!

    রামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব অর্জুন কর আর নেই

    লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সদস্য ও রামগঞ্জের বিশিষ্ট ব্যক্তিত্ব অর্জুন কর আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মদনপুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

    তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী।

    এক শোকবার্তায় তিনি প্রয়াত অর্জুন করের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু।