ঢাকাWednesday , 18 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    দালাল বাজার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

    admin
    November 18, 2026 7:18 am । ১৭ জন
    Link Copied!

    দালাল বাজার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে

    লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহরখ্যাত দালাল বাজার ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আধুনিক ও সেবাবান্ধব পরিবেশে ইউনিয়নবাসীকে সরকারি সেবা প্রদানের লক্ষ্যে ভবনটির নির্মাণকাজ চলমান রয়েছে।

    দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলামের উদ্যোগে এবং লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ও লক্ষ্মীপুর সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় ভবন নির্মাণের কাজ এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

    নতুন ভবন নির্মাণের কাজ দৃশ্যমানভাবে এগিয়ে যাওয়ায় ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও সেবাগ্রহীতাদের মধ্যে সন্তোষ ও আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করছেন, নতুন ভবনটি নির্মাণ সম্পন্ন হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনগণকে আরও সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বিভিন্ন সরকারি সেবা প্রদান করা সম্ভব হবে।

    স্থানীয় সেবাগ্রহীতারা বলেন, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। কাজটি দ্রুতগতিতে এগিয়ে যেতে দেখে তারা অত্যন্ত আনন্দিত। ভবনটি সম্পন্ন হলে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবার মানও আরও উন্নত হবে বলে তারা মনে করেন।

    স্থানীয়দের প্রত্যাশা, নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হলে দালাল বাজার ইউনিয়ন পরিষদ আরও আধুনিক ও জনবান্ধব সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে।