লক্ষ্মীপুরে পুলিশ পরিদর্শক মাহফুজুর রহমানের সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুর জেলা পুলিশে কর্মরত ডিএসবি’র ডিআইও-১, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মাহফুজুর রহমান সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতি উপলক্ষে বুধবার (১১ নভেম্বর ২০২৬) তাঁকে আনুষ্ঠানিকভাবে র্যাংক ব্যাজ পরিয়ে দেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
এ সময় পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
র্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমানের নতুন কর্মজীবনের সাফল্য ও উত্তরোত্তর উন্নতি কামনা করেন উপস্থিত কর্মকর্তারা।






