ভি বি রায় চৌধুরী( V B ROY CHOWDHURY)
স্টাফ রিপোর্টার- দৈনিক জনতায় আমার সাংবাদিকতায় ২০ বছর অতিক্রম করতে যাচ্ছি। ২০০৬ ইংরেজি ১লা অক্টোবর আমি দৈনিক জনতার বর্তমানে জেনারেল ম্যানেজার বিষু কুমারের হাত ধরে দৈনিক জনতায় কাজ করা শুরু করি। প্রথমে আমাকে লক্ষ্মীপুর সদর উপজেলার চারটি ইউনিয়নে – ১ নং দক্ষিণ হামছাদি ইউনিয়ন, ২ নং উত্তর হামছাদি ইউনিয়ন, ৩ নং দালাল বাজার ইউনিয়ন ও ৪ নং চররুহিতা ইউনিয়নে কাজ করার দায়ীত্ব দেওয়া হয়। প্রথম দুই বছর আমি যে সাংবাদিকের তালিকা ভুক্ত হয়েছি, তা আমি আমার পরিবার পরিজনকেও বলি নাই। দুই বছর পর অর্থাৎ ২০০৮ ইং সনে আমাকে লক্ষ্মীপুর সদর পশ্চিমের দায়ীত্ব দেওয়া হলে গুটি কতেক বন্ধু /সহপাঠি আমাকে সাংঘাতিক বলে ইঙ্গিত করতো এবং আরো বলতো তোমার পত্রিকায় আমার একটা ছবি ছাপাও না। এরও তিন বছর পর অর্থাৎ ২০১১ ইং সনের আগস্ট মাসে দৈনিক জনতা পত্রিকার প্রকাশক সৈয়দ আন্ওয়ার হোসেন মহোদয়ের সুপারিশে আমাকে লক্ষ্মীপুর সদর উপজেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়। সৈয়দ আনোয়ার স্যার আমাকে যথেষ্ট স্নেহ করতেন, তিনি দীর্ঘদিন পত্রিকাটির প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ২০২২ সালের ৯ই অক্টোবর ৯৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২০১১-২০১৬ইং পর্যন্ত আমি দৈনিক জনতার সদর উপজেলা প্রতিনিধি হিসেবে সুনামের সাথে কাজ করেছি। পরবির্তিতে আনোয়ার স্যারের সুপারিশে ২০১৭ইং সনে আমাকে লক্ষ্মীপুর জেলাপ্রতিনিধি হিসাবে নিয়োগ দেওয়া হলে প্রফেসর গাজী গিয়াস উদ্দিন, উনি জনতা অফিসে ভেটো প্রদান করেন। পরবর্তীতে অফিস থেকে তিন সদস্য বিশিষ্ট টিম এসে লক্ষ্মীপুরে আমাকে এবং প্রফেসর গিয়াস উদ্দিন সাহেবকে নিয়ে বৈঠকে বসেন। আমি প্রস্তাব রাখি যেহেতু গিয়াস উদ্দিন সাহেব সিনিয়র সেই মোতাবেক উনাকে স্টাফ রিপোর্টারের দায়িত্ব দেয়া হোক। আমার প্রস্তাবে টিম একমত পোষণ করেন কিন্তু প্রফেসর গাজী গিয়াস একমত পোষণ করেন নি। তিনি বলেন আমি বয়স্ক মানুষ দৌড়াতে পারবোনা। আমি পূর্বের জায়গায়ই থাকি, ভি বি রায় চৌধুরী কে স্টাফ রিপোর্টার করে দিন।
পরবর্তিতে ২০১৭ ইং সনের নভেম্বর মাসে আমাকে স্টাফ রিপোর্টার হিসাবে নিয়োগ দেওয়া হয়। সেই মোতাবেক আমি আজও কাজ করে যাচ্ছি। দৈনিক জনতার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকি অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ পরিবেশে২৫ আগস্ট ২০২৬ ইং জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়, সেখানে আমিও অংশগ্রহণ করি।দৈনিক জনতার সাথে আমার ২০ বছর পুর্তি হয়েছে, এখনো আছি, আমৃত্যু থাকতে চাই।
(বিশেষ দ্রষ্টব্য : কিছু কুচক্রী মহলের কান কথায় কান দিবেন না।)






