ঢাকাMonday , 2 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি ও কার্যকরী কমিটির সদস্যের আদালতে জামিন মঞ্জুর

    admin
    November 2, 2026 5:28 am । ২৬ জন
    Link Copied!

    বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি ও কার্যকরী কমিটির সদস্যের আদালতে জামিন মঞ্জুর

    বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন  ও কার্যকরী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমানের লক্ষ্মীপুর  আদালতে ১ নভেম্বর ২০২৬ ইং জামিন মঞ্জুর হয়েছে। ৫ দিন কারাগারে থেকে সম্প্রতি সংশ্লিষ্ট মামলায় আদালতে  জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।

    আদালতের এই আদেশের পর তাঁদের পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলেও আলোচনা সৃষ্টি হয়েছে।

    এদিকে, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখা ও রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।