
বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি ও কার্যকরী কমিটির সদস্যের আদালতে জামিন মঞ্জুর
বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও কার্যকরী কমিটির সদস্য মোঃ মিজানুর রহমানের লক্ষ্মীপুর আদালতে ১ নভেম্বর ২০২৬ ইং জামিন মঞ্জুর হয়েছে। ৫ দিন কারাগারে থেকে সম্প্রতি সংশ্লিষ্ট মামলায় আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাঁদের জামিন মঞ্জুর করেন।
আদালতের এই আদেশের পর তাঁদের পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক মহলেও আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখা ও রায়পুর উপজেলা শাখার নেতৃবৃন্দ আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন। তাঁরা আইনগত প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থেকে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।