ঢাকাSunday , 13 September 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    সুস্থ জীবন গড়তে স্বাস্থ্যকর জীবনধারা আবশ্যক

    admin
    September 13, 2026 9:18 am । ১১ জন
    Link Copied!

    নুসরাত জাহান শিমু(রায়পুর প্রতিনিধি) : সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করা অত্যন্ত জরুরী। বর্তমান সময়ে অনিয়মিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, রাত জাগা, ও অতিরিক্ত মানসিক চাপের কারণে মানুষের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। তাই সুস্থ থাকার জন্য প্রতিদিনের জীবনযাপনে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

    স্বাস্থ্যকর জীবনধারার প্রথম শর্ত হল সুষম খাদ্য গ্রহণ। প্রতিদিনের খাবারে ভাত, মাছ, মাংস, ডিম, ডাল, শাক সবজি ও মৌসুমী ফল রাখা উচিত। তবে শরীরের ফিটনেস ও তারুণ্য ধরে রাখতে অতিরিক্ত পরিমাণ শর্করা (যেমন : ভাত, রুটি, চিনি, আলু, চিড়া,মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি) পরিহার করা প্রয়োজন। শরীরকে সুন্দর, সতেজ ও কর্মক্ষম রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় পরিমিত পরিমাণ আমিষ ও স্নেহ জাতীয় খাবার রাখা। এবং খাদ্য তালিকায় প্রচুর পরিমাণ ভিটামিন C যোগ করা প্রয়োজন। কারণ ভিটামিন C ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। যা তারুণ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

    প্রতিদিন কমপক্ষে ২ লিটার পানি পান করা প্রয়োজন। সকালে খালি পেটে এক গ্লাস পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ খালি পেটে পান করা এক গ্লাস পানি আমাদের শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে।

    সুস্বাস্থ্য ও শরীরের ফিটনেস ধরে রাখার জন্য প্রতিদিন সকালে অন্ততপক্ষে ৩০ মিনিট শারীরিক ব্যায়াম করা প্রয়োজন (যেমন হাঁটা, দৌড়ানো, জিম, ইয়োগা, ইত্যাদি)।

    ভিটামিন D এর ঘাটতি হলে শরীরের বিভিন্ন সমস্যা হতে পারে। তাই প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট রোদে থাকা জরুরী। কারণ রোদে থাকা UVB রশ্নি শরীরে ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে।

    একই সাথে সুস্থ জীবনের জন্য প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও নির্দিষ্ট সময়ে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তাই প্রতিদিন ৮ ঘণ্টা ঘুমানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

    অতিরিক্ত মানসিক চাপের কারণে আমাদের শরীরে অনেক ধরনের রোগ বাসা বাঁধে। তাই অতিরিক্ত মানসিক চাপ নিয়ন্ত্রণ করার দিকেও গুরুত্ব দিতে হবে।

    স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরী। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সুস্থ থাকার জন্য প্রতিদিন জীবনযাত্রায় স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার প্রয়োজন। তাই সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবন গড়তে সুষম খাবার, নিয়মিত শরীরচর্চা, পর্যাপ্ত ঘুম, পরিচ্ছন্নতা ও মানসিক প্রশান্তিকে প্রতিদিনের জীবনের অংশ করে তোলা উচিত।