ঢাকাSunday , 15 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    পদোন্নতিজনিত বদলি উপলক্ষ্যে ডিআই-০১, ডিএসবি, লক্ষ্মীপুরের বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের সংবর্ধনা

    admin
    November 15, 2026 1:30 pm । ১৩ জন
    Link Copied!

    পদোন্নতিজনিত বদলি উপলক্ষ্যে ডিআই-০১ ডিএসবি, লক্ষ্মীপুরের বিদায়ী কর্মকর্তাকে জেলা পুলিশের সংবর্ধনা

    ভি বি রায় চৌধুরী

    জেলা পুলিশের পক্ষ থেকে ডিআই-০১, ডিএসবি, লক্ষ্মীপুরে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

    রবিবার (১৫ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।

    এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের সফলতা কামনা করেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা জানান।