ঢাকাWednesday , 11 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে দলিল জালিয়াতি করে একাধিকবার জমাখারিজ, ১৫ দিনের কারাদণ্ড

    admin
    November 11, 2026 9:26 am । ১৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে দলিল জালিয়াতি করে একাধিকবার জমাখারিজ, ১৫ দিনের কারাদণ্ড

    ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুরে একই দলিল ব্যবহার করে নির্ধারিত পরিমাণের অতিরিক্ত জমি জমাখারিজের মাধ্যমে একাধিক খতিয়ান সৃজনের অভিযোগে মো. ছালেম (৬৫) নামে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

    মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বিচারিক কার্যক্রম চলাকালে দলিল ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই করে এ অনিয়মের বিষয়টি শনাক্ত করেন।

    অভিযোগ অনুযায়ী, একই দলিলের মাধ্যমে ২০ শতাংশ জমির পরিবর্তে মোট ৪২ শতাংশ জমি জমাখারিজ করা হয়। এতে অতিরিক্ত ২২ শতাংশ জমির নামে সৃজিত সর্বশেষ জমাখারিজ খতিয়ানটি বাতিল করা হয়।

    এ ঘটনায় মো. ছালেমকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৬ ধারায় ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

    দণ্ডপ্রাপ্ত মো. ছালেমের পিতার নাম আবদুর রহমান। তাঁর বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর মনসা এলাকায়।

    এ ধরনের জালিয়াতি ও অনিয়ম থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেন সদর উপজেলা কমিশনার ( ভূমি) ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।
    জানাযায় লক্ষ্মীপুর সদর ভূমী অফিসে সঞ্জয় ঘোষ  যোগদানের পর থেকে জমা খারিজ সহ অন্যান্য মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করছেন এই কর্মকর্তা।