ঢাকাMonday , 2 November 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করে সাফল্যের শীর্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ

    admin
    November 2, 2026 3:55 am । ৫৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জন করে সাফল্যের শীর্ষে প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ

    ভি বি রায় চৌধুরী : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ। এ সাফল্যের মধ্য দিয়ে কলেজটি লক্ষ্মীপুর জেলায় প্রথম স্থান অর্জনের গৌরব লাভ করেছে এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে নিজেদের সাফল্যের স্বাক্ষর রেখেছে।

    প্রতিষ্ঠানের এ গৌরবময় অর্জনকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। সাফল্যের আনন্দ ভাগাভাগি করে নিতে শিক্ষক ও শিক্ষার্থীরা মেতে ওঠেন উচ্ছ্বাসে। পারস্পরিক শুভেচ্ছা বিনিময়, আনন্দ-উল্লাস ও মিষ্টিমুখের মধ্য দিয়ে উদ্‌যাপন করা হয় স্মরণীয় এই অর্জন।

    সংশ্লিষ্টরা মনে করেন, এ সাফল্য শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায়, সম্মানিত শিক্ষকমণ্ডলীর আন্তরিক দিকনির্দেশনা ও কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের আস্থা ও সহযোগিতার সম্মিলিত ফল।

    এ গৌরবময় অর্জনে কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব মোঃ নুরুল আমিন সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের এ সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং শিক্ষার মানোন্নয়নে নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ও সংশ্লিষ্ট সবাই।

    সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক—প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এগিয়ে যাক সাফল্যের নতুন নতুন উচ্চতায়।
    ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ।
    পাসের হার: ৯৮.৯২ শতাংশ। অংশগ্রহণ ও উত্তীর্ণ: এ প্রতিষ্ঠান থেকে মোট ৩৭২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৬৮ জন উত্তীর্ণ হয়েছেন।
    জিপিএ-৫: প্রতিষ্ঠানটি থেকে মোট ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ লাভ করেছেন (বিজ্ঞান বিভাগে ৮ জন, মানবিক বিভাগে ৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১৩ জন)।