দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপহার বিতরন
স্টাফ রিপোর্টার : দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান গত ২৫ আগস্ট ২০২৬ ইং রোজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন মহোদয় , বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলর চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মহোদয়, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন মহোদয়।
সভাপতি আসন অলংকৃত করেন দৈনিক জনতার সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ এম, আলতাফ হোসাইন মহোদয় । অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটেন এবং দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ভি বি রায় চৌধুরী, লক্ষ্মীপুর জেলার রায়পুর জনতার প্রতিনিধি এহসানুল আসিফ মাসুমের হাতে উপহার তুলেদেন।






