দালাল বাজার ডিগ্রি কলেজের সভাপতি ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের গণ সংবর্ধনা
ভি বি রায় চৌধুরী – লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ডিগ্রি কলেজের সভাপতি নির্বাচিত হলেন জেলার কৃতিসন্তান,বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ইকবাল হোসেন চৌধুরী জুয়েল।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা হওয়ার পর লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের জনগণের মাঝে এক আনন্দঘন উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়। সেই উৎসবমুখর পরিবেশ জনতার মাঝে উল্লাসে পরিনত হতে দেখা যায় যখনই দালাল বাজার ডিগ্রি কলেজের সভাপতি হিসাবে এলাকায় পা রাখলেন ইকবাল হোসেন চৌধুরী জুয়েল মহোদয়। জানাযায় গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৬ ইং শুক্রবার চৌধুরী সাহেব যখন উনার নিজ বাড়িতে পদার্পণ করেন, তৎক্ষণাৎ আগমনের বার্তা চারিদিকে ছড়িয়ে পড়লে জনতার ঢলনামে। প্রত্যেকে ফুলের মালা নিয়ে হাজির হন চৌধুরী ভিলাতে। মালা পড়তে পড়তে জনতারআনন্দ আবেগে সিক্ত হন জনাব ইকবাল হোসেন চৌধুরী জুয়েল সাহেব। মানুষ যে তাকে এতো ভালোবাসে তা তিনি কখনোই এমনভাবে ভাবেননি।
আজ ১৯ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ ঘটিকায় দালাল বাজার ডিগ্রি কলেজের পক্ষথেকে নবনির্বাচিত সভাপতি কে ফুলেল শুভেচছা এবং গণসংবর্ধনা দেয়া হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ২ আসনের মাননীয় সাংসদ আবুল খায়ের ভূঁইয়া মহোদয় সহ এলাকার বিএনপির নেতৃবৃন্দ।
এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন চৌধুরী জুয়েল বলেন আমার বাবা এই কলেজ প্রতিষ্ঠাদের একজন ছিলেন। আমি দেখেছি কত ত্যাগ স্বীকার করতে হয়েছে এই কলেজ প্রতিষ্ঠা করতে গিয়ে। এখন কলেজের ভবন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমাকে কলেজ ও এলাকাবাসীর পক্ষথেকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে এটা আমি আমৃত্যু স্মরণ রাখবো এবং এই কলেজের উন্নয়ন কল্পে আমার যা যা করার তা ধারাবাহিক ভাবে করা হবে বলে তিনি উপস্থিত জনতাদের আশ্বস্ত করেন।






