শোক সংবাদ
দালাল বাজার মাহমুদ ফার্মেসীর স্বত্বাধিকারী দিপেন চৌধুরী পরপারে
সংবাদ ধারা : দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সম্মানীত সদস্য মাহমুদ ফার্মেসীর স্বত্বাধিকারী স্বর্গীয় কানু চৌধুরীর কনিষ্ঠ পুত্র, দীপক চৌধুরীর ছোট ভাই দীপেন চৌধুরী পরপারে গমন করেছেন।
তার মৃত্যুতে দালাল বাজার বাংলাদেশ ফার্মেসীর স্বত্বাধিকারী ভাস্কর বসু রায় চৌধুরী গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এই বিষয়ে দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক কমিটি আরো ঘোষণা করেন যে আজ ৯ সেপ্টেম্বর বুধবার দুপুর ১’৩০ মিনিট থেকে ১’৪৫ মিনিট পর্যন্ত দালাল বাজার সকল ঔষধের দোকান বন্ধ করে প্রয়াত দীপেন চৌধুরী আত্মার সতগতি কামনায় পরম করুনাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করবেন।






