ঢাকাFriday , 11 September 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    উদমারা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    admin
    September 11, 2026 2:57 pm । ১২ জন
    Link Copied!

    উদমারা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

    সংবাদ ধারা (রায়পুর প্রতিনিধি) শিমু আক্তার -২ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ বুধবার, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদমারা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ এক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেন। কর্মসূচি পালন কালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলম। এসময়ে আরো উপস্থিত ছিলেন,বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ ও শিক্ষার্থীরা। কর্মসূচি চলাকালীন সময়ে বিদ্যালয়ের চত্বরে বিভিন্ন প্রজাতির ঔষধি, ফল, ফুল, ইত্যাদি উদ্ভিদ রোপন করা হয়।
    উপরোক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ফিরোজ আলম। তিনি সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শুধু গাছ লাগানোই নয় আমাদের উচিত গাছের সঠিক পরিচর্যা করা। পরে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও অধিক পরিমাণ বৃক্ষ রোপনের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়। বিদ্যালয়ের উপস্থিত শিক্ষক শিক্ষার্থীরা গাছ রোপন ও গাছের সঠিক পরিচর্যা করার অঙ্গীকার করেন।