সংবাদ ধারা : লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহ্বায়ক কমিটির আয়োজনে ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং রাতে বাজার বণিক কল্যাণ সমিতির অফিস কক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বণিক কল্যান সমিতির সভাপতি, সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জজ আদালতের এজিপি, অত্র এলাকার কৃতিসন্তান আইনজীবী মোহাম্মদ বেলায়েত হোসেন।
সভাপতির আসন অলঙ্কিত করেন ওষুধ বিতানের স্বত্বাধিকারী গোবিন্দ অধিকারী, অনুষ্ঠান টি সঞ্চালনা করেন দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক হান্নান পাটোয়ারী।
আরো উপস্থিত ছিলেন দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক কমিটির উপদেষ্টা, বাংলাদেশ ফার্মেসীর স্বত্বাধিকারী ভি বি রায় চৌধুরী, অ্যাপোলো ফার্মেসীর স্বত্বাধিকারী রাধারমন দাস স্বপন, ডাঃ বেলায়েত হোসেন, বিনোদ বাসি মেডিকেলের স্বত্বাধিকারী দিলিপ দেবনাথ, জিলান হোসেন, ডাঃ কৃষ্ণ কুমার শীল,আব্দুর রহিম,ইউছুব আলী,পলাশ দেবনাথ,দুলাল দাস,সুমন মজুমদার, নুরুল আলম পিন্টু,রাহুল দাস,দীপক চৌধুরী, মোঃ শাহজালাল,মীর আজাদ হোসেন,মোঃ শরিফ হোসেন লাভলু,মোঃ শান্ত, আজাদ কবির,আব্দুর রহমান, গোলাম কুদ্দুস, মোঃ হান্নান পাটোয়ারী, মহিউদ্দিন, আহছান উল্যা, নিহা ফার্মেসীর স্বত্বাধিকারী রাসেল হোসেন পারভেজ, ডাঃ সুমন দেবনাথ,মোঃ তাফাজ্জল হোসেন,ডাঃ অরুন অধিকারী, নয়ন কুমার নাথ, বিএম ফার্মেসীর স্বত্বাধিকারী কার্তিক দাস, মোঃ রেজাউল হায়দর,মোঃ আল-আমিন মানিক।






