লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জেরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা
সংবাদ ধারা : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন মহাদেবপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর ১৩৭১/২০২৬ ইং মামলা দায়ের করেন তাজুল ইসলামের পুত্র মোঃ সোহেল।তিনি ইতিপূর্বে প্রবাসে ছিলেন। এখন শ্বশুরবাড়ী এলাকায় বসবাস করেন বলে জানা যায়। ইতিপূর্বে রফিকুল আলম স্বপন ২৭/৭/২০২৬ইং আদালতে ১৪৪ ধারা বলবত থাকার জন্য আবেদন করিলে (নিষেধাজ্ঞা) আবেদন মঞ্জুর হয় এবং আদালতের মাধ্যমে নোটিশ জারি করলেও সোহেল কাজ চালিয়ে যায়। পরবর্তীতে স্হানীয় লোকজনের মাধ্যমে কাজ বন্ধ করতে অনুরোধ করেও ব্যর্থ হয়। পুনরায় রফিকুল আলম আদালতের দারস্থ হলে আদালত থানাকে নির্দেশ প্রদান করেন কাজ বন্ধ রাখতে। কিন্তু সোহেল রাতের অন্ধকারে কাজ চালিয়ে যায় এবং উল্টো তাহার অগ্রক্রয় মামলায় ২৭/০৭/২০২৬ ইং তারিখে নিষেধাজ্ঞার বাদী রফিকুল ইসলাম স্বপন, তাহার ছেলে মো: কাউছার এবং তাহার সম্পর্কে ভাতিজা শাকিল চৌধুরীকে চাঁদাবাজি, লুটপাট এবং শ্লীলতাহানির অভিযোগ এনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত লক্ষ্মীপুরে মামলা দায়ের করেন। এই বিষয়ে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করিলে তাহারা বলেন সোহলের সাথে জায়গা-জমি নিয়ে বিরোধ। এছাড়া তাহার সাথে কোন কথা নাই এবং তাকে দেখলে তারা দূরে থাকেন। রফিকুল ইসলাম বলেন আমারা আদালতে মামলা করেছি। আদালতের রায় যা হয় তা মেনে নিবো। উল্লেখ এর আগে সোহেল মোটরসাইকেল দূর্ঘটনাকে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিলের জন্য ভুক্তভোগীদের ফাঁসানোর জন্য অভিযোগ ও মামলা করেন যাহা তদন্তে মিথ্যা প্রমানিত হয়। তারা সোহেলের এই মিথ্যা বানোয়াট অপপ্রচারের জন্য সুবিচারের দাবী করেন।
এই বিষয়ে চিফ জুডিশিয়াল মামলার বাদী মোঃ সোহেল মুখে বলেন লুটপাট এবং চাঁদা দাবীর তথ্য প্রমান আমার কাছে আছে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের কোন প্রমান দেখাতে পারেন নি।
এই বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সহকারী পরিদর্শক মোঃ হানিফের নিকট জানতে চাইলে তিনি বলেন ব্যস্ততার কারণে সরজমিনে তদন্ত যেতে পারিনি। আগামী মাসের প্রথম সপ্তাহে ঘটনাস্থল পরিদর্শন করে নিরপেক্ষ তদন্ত করে আদালতে দাখিল করবো আশারাখি।






