ঢাকাWednesday , 26 August 2026
    আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর জজ সাহেবের বাসায় ডাকাতি ?

    admin
    August 26, 2026 5:29 am । ৩ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর জজ সাহেবের বাসায় ডাকাতি ?

    সংবাদ ধারা :গত রাত ১’৩০ থেকে ২’৪০ পর্যন্ত আফছার উদ্দিন ভূঁইয়া বাড়ী, দালাল বাজার ওয়াফদা অফিসের দক্ষিনে, (সওদার দোকানের পেছনের বাড়ি) মেইন রোডের পশ্চিম পাশে, ১৫ নং ওয়ার্ড, পশ্চিম লক্ষ্মীপুর, সদর থানা, লক্ষ্মীপুরে ডাকাতি হয় বলে গণমাধ্যম কে জানান মািজানুর রহমান ভূঁইয়া, বিচারক, (জেলা ও দায়রা জজ)
    পারিবারিক আপীল আদালত, ভোলা। তিনি বলেন ডাকাত দলরা সংখ‍্যায় দশ/বারো জন ছিল। সাথে আগ্নেয়াস্ত্র, রামদাও, ছেনি, লোহার রড় সহ দেশীয় অস্ত্র শস্ত্র ছিল। ওরা গেটের তালা, ছাদের দরজার তালা ভাঙ্গে এবং ঘরে ঢুকে। আমরা শব্দ পেয়ে জেগে গেলে ঘরের জানালা ভাংচুর করে এবং শব্দ করলে বা কাউকে ডাকলে জানে মেরে ফেলার হুমকি দিতে থাকে। তিনি আরো বলেন আশে পাশের লোকজনকে ফোনে খবর দেই। চারদিক থেকে লোকজন আসতে থাকলে ওরা ঘর এবং বাড়ি থেকে বেরিয়ে যায়। তারা পালানোর সময় লুজার ঘরের ওখানে একজনের মুখোমুখি হয় – সে সংখ‍্যায় ওরা দশ/বারো জন ছিল এবং তাদের কাছে অস্ত্র শস্ত্র ছিল বলে জানায়। ঐ লোক আমার ফোনে আসছে ভেবে ডাকাতরা ওর মোবাইল ও মানিব‍্যাগ নিয়ে ওকে হুমকি দিয়ে পূর্ব দিকের রাস্তা ধরে চলে যায়। সিসি ক‍্যামেরায় কিছু ছবিতে মুখোশ পরা, একজন মুখ খোলা এবং কয়েকজন হাফপ‍্যান্ট, লুঙ্গি এবং প‍্যান্ট পরা লোককে দেখা গেছে।
    এই বিষয়ে পুলিশ সুপার মহোদয় কে মুঠোফোনে জানালে তিনি লোকেশন চেয়ে পুলিশ প্রশাসন পাঠান এবং তদন্ত করে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে নিশ্চিত করেন।