ঢাকাThursday , 15 October 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে দুর্গাপূজা ঘিরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    admin
    October 15, 2026 1:34 pm । ৩৬ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে দুর্গাপূজা ঘিরে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

    ভি বি রায় চৌধুরী, লক্ষ্মীপুর: শারদীয় দুর্গাপূজা–২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি।

    সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মেহেদী হাসান।

    সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা করা হয়।

    দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সমন্বয় জোরদার এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

    ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় গুরুত্ব দেওয়া হয়।