ঢাকাWednesday , 14 October 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে কামানখোলা জমিদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    admin
    October 14, 2026 2:17 pm । ১৭ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে কামানখোলা জমিদার বাড়ির দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

    ভি বি রায় চৌধুরী: লক্ষ্মীপুর সদর উপজেলার কামানখোলা জমিদার বাড়ির শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ দেববিগ্রহ মন্দির প্রাঙ্গণে আয়োজিত শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

    বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আয়োজন ঘুরে দেখেন।

    পরিদর্শনকালে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ, দালাল বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম, কামানখোলা জমিদার বাড়ির উত্তরসূরি ভি বি রায় চৌধুরী ও অ্যাডভোকেট সজীব রায় চৌধুরী, ইউপি সদস্য মামুন হোসেন এবং এলাকার বিশিষ্ট সমাজসেবক মো. আজিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।