লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা
ভি বি রায় চৌধুরী —
লক্ষ্মীপুরে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর ২০২৬) জেলা পুলিশ, লক্ষ্মীপুরের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আবু তারেক।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন, পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (
ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা, লক্ষ্মীপুর জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।






