ঢাকাTuesday , 6 October 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা

    admin
    October 6, 2026 11:13 am । ১৩ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে মোবাইল কোর্টের অভিযান
    লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানে ২৭ হাজার টাকা জরিমানা
    বিশেষ প্রতিনিধি : ভি বি রায় চৌধুরী
    লক্ষ্মীপুর বাজারে মোবাইল কোর্টের অভিযানে কৃষি বিপণন অধিদপ্তরের লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
    মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) লক্ষ্মীপুর বাজারে মেসার্স ভূঁইয়া ইন্টারন্যাশনাল ও মেসার্স মেহদী ট্রেডার্স-০২ নামের দুটি পশুখাদ্য বিক্রয় প্রতিষ্ঠান এবং মার্জিয়া এন্টারপ্রাইজ নামের একটি ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
    অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে কৃষি বিপণন অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স না থাকা এবং মূল্য তালিকা প্রদর্শন না করার বিষয়টি ধরা পড়ে। পরে কৃষি বিপণন আইন-২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোট তিনটি মামলা দায়ের করে ২৭,০০০ টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
    অভিযান পরিচালনা করেন লক্ষ্মীপুরের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
    বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট( এন, ডি, সি)মো. হাবিবুর রহমান জানান, জনস্বার্থে বাজারে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।