দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা
সংবাদ ধারা : দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ আগস্ট ২০২৬ ইং ঢাকা জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে (তৃতীয় তলা) আলোচনা ও কেক কাটার
মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহিন।
এসময়ে প্রধান অতিথি জহির উদ্দিন স্বপন, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কে ফুলেল শুভেচ্ছা জানান দৈনিক জনতার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী।
এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম মহোদয়।
সভাপতির আসন অলঙ্কিত করেন দৈনিক জনতার সম্পাদক মন্ডলীর সভাপতি সৈয়দ এম, আলতাফ হোসাইন।






