ঢাকাMonday , 5 October 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    অসুস্থ সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুলের পাশে সাংবাদিক নেতৃবৃন্দ

    admin
    October 5, 2026 3:30 pm । ১৪ জন
    Link Copied!

    অসুস্থ সাংবাদিক শহিদুল ইসলাম দুলদুলের পাশে সাংবাদিক নেতৃবৃন্দ

    সংবাদ ধারা : শারীরিক অসুস্থতায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম বিভাগের সভাপতি ও সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুল।

    গতকাল তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে দেখতে যান বাংলাদেশ প্রেসক্লাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংগঠনের সাংবাদিক নেতৃবৃন্দ।

    এ সময় তারা অসুস্থ সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুলের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

    এদিকে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী সাংবাদিক শহিদুল ইসলাম চৌধুরী দুলদুলের দ্রুত সুস্থতা কামনা করে পরম করুণাময়ের নিকট কায়মনোবাক্যে প্রার্থনা করেছেন। তিনি তাঁর সুস্থতা ও রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া ও প্রার্থনার আহ্বান জানান।