ঢাকাSunday , 4 October 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আঞ্চলিক মহাসড়কে যানজটের মূল কারন বৈদ্যুতিক খুঁটি ও ফুটপাত দখল

    admin
    October 4, 2026 4:50 pm । ৪০ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আঞ্চলিক মহাসড়কে যানজটের মূল কারন বৈদ্যুতিক খুঁটি ও ফুটপাত দখল
    সংবাদ ধারা – লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজার আঞ্চলিক মহাসড়কে বাজার কেন্দ্রিক সিসি ঢালাই দেয়ার কারনে যানজটে জনগণের ভোগান্তির অন্ত নেই। সরজমিন ঘুরে এসে আমাদের এপ্রতিবেদক জানান সিসি ঢালাই দেয়ার জন্য সড়ক ও জনপদের নির্দেশনা মোতাবেক দৈর্ঘ্য ৩৩৫ মিটার ও প্রস্থ ৩৫ মিটার। যান চলাচলের এবং রাস্তার কাজের সুবিধার জন্য রাস্তাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আরো দেখা যায় ফুটপাত হাটার অনুপযোগী হওয়ায় ও বৈদ্যুতিক খুঁটি থাকার কারণে জনগণকে মহাসড়কের উপর দিয়ে হাটতে হয়। এই বিষয়ে দৈনিক বাংলার মুকুলের সম্পাদক ও প্রকাশক একেএম মিজানুর রহমান মুকুল বলেন
    লক্ষ্মীপুরের উপশহর দালাল বাজারের যানজট সমস্যা নিরসনে সড়কের ওপর থাকা বৈদ্যুতিক খুঁটিগুলো বড় একটি বাধা। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের ওপর অবস্থিত এই ব্যস্ততম বাজারে অযাচিতভাবে থাকা খুঁটির কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। তিনি কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
    উপরোক্ত বিষয়ে দালাল বাজার বণিক কল্যাণ সমিতির আহবায়ক মহিউদ্দিন পাটোয়ারী বিটু বলেন, ফুটপাতে যারা ফল ব্যবসা করে, পথচারীদের হাঁটার সুবিধার্থে আমি তাদের পাঁচফুট পিছনে সরে গিয়ে খোলা বেষ্টনি বিহিন ফলের দোকান করার জন্য বলেছি।