ঢাকাSaturday , 26 September 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার বিজ্ঞপ্তি

    admin
    September 26, 2026 5:21 pm । ২৪ জন
    Link Copied!

    বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী

    সংবাদ ধারা : বাংলাদেশ প্রেসক্লাবের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভা আগামী ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের কর্নেল হাটে অবস্থিত চট্টগ্রাম বিভাগের সভাপতি শহিদুল ইসলাম দুলদুলের বাসভবনে অনুষ্ঠিত হবে।

    উক্ত বিভাগীয় সাংগঠনিক উন্নয়ন সভায় চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ১১টি জেলার বাংলাদেশ প্রেসক্লাবের নেতৃবৃন্দকে উপস্থিত থাকার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মো: ফরিদ খাঁন মহোদয়।

    কেন্দ্রীয় নির্দেশনার আলোকে উক্ত গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য এবং সাংগঠনিক অগ্রগতিতে অংশ নিতে একান্ত আগ্রহ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত সভাপতি ভি বি রায় চৌধুরী (ভাস্কর বসু রায় চৌধুরী )। তিনি জেলার সকল স্তরের নেতৃবৃন্দের সহযোগিতা  কামনা করেছেন।