ঢাকাFriday , 25 September 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর বাজুস নির্বাচনে সভাপতি-সমীর,সাধারণ সম্পাদক-পলাশ

    admin
    September 25, 2026 5:22 pm । ২৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর বাজুস নির্বাচনে সভাপতি-সমীর,সাধারণ সম্পাদক-পলাশ

    সংবাদ ধারা – লক্ষ্মীপুরে বাজুস নির্বাচন ২০২৬-২০২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিপুল ভোটে সমীর চন্দ্র কর্মকার এবং সাধারণ সম্পাদক পদে পলাশ চন্দ্র কুরী নির্বাচিত হয়েছেন।
    ২৪ সেপ্টেম্বর বৃহষ্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দিনব্যাপী ভোটগ্রহণ শেষে নির্বাচিতদের নাম ঘোষণা করেন বাজুস নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মিজানুর রহমান মানিক।
    জানা যায় নির্বাচনে ১৫৭ জন ভোটারের মধ্যে ১৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ সম্পাদক পদসহ ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সভাপতি পদসহ বাকি ১৭টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

     

    ১১৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সমীর চন্দ্র কর্মকার। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে লিটন কর্মকার ৮৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এছাড়া এক্সিকিউটিভ মেম্বার পদে ১৭ জন প্রার্থীর মধ্যে ১৫ জন নির্বাচিত হয়েছেন।
    নির্বাচিত কমিটির অন্যরা হলেন-সিনিয়র সহ সভাপতি অপূর্ব লাল রায়, সহ-সভাপতি রঘুনাথ কর ও জুলাশ কুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিটন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ বিশ্বাস, অমিত নন্দী ও বিপ্লব দেবনাথ, কোষাধক্ষ- হৃদয় পাল এবং এক্সিকিউটিভ মেম্বার প্রাণজিৎ দাস, কার্তিক দেবনাথ, অনুপ কুমার রায়, সহদেব কুরী, লিটন চন্দ্র দাস, কনক দত্ত, প্রান্ত দাস, দিপঙ্কর মজুমদার, পিযুস কর্মকার, সুমন দেবনাথ, সুজন চন্দ্র সরকার, বিদ্যুৎ চন্দ্র দেবনাথ, সুব চন্দ্র সাহা, দীপ্ত দেবনাথ ও পলাশ চন্দ্র কর।
    নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সমীর চন্দ্র কর্মকার বলেন, ‘২০২৪-২৬ নির্বাচনে প্রথমবারের মতো ব্যবসায়ীরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছিলেন। এবারও তারা আমাকে সভাপতি নির্বাচিত করেছেন। তারা আমার ওপর আস্থা রেখেছেন। আমি সবসময় জুয়েলারি ব্যবসায়ীদের কল্যাণে কাজ করেছি। ভবিষ্যতেও বাজুসের মাধ্যমে সবাইকে নিয়ে কাজ করবো।’ তিনি সাংবাদিক দের এক প্রশ্নের জবাবে বলেন লক্ষ্মীপুর জেলার দালাল বাজার এলাকায় বাজুসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব ইকবাল হোসেন চৌধুরী জুয়েল যিনি ইতিপূর্বে বাজুসের জন্য আন্তরিক ভাবে উন্নয়ন কল্পে অনেক কাজ করেছেন।আমি বাজুসের লক্ষ্মীপুরে চেয়ারম্যান হওয়ায় সকলের পক্ষথেকে লক্ষ্মীপুরের কৃতিসন্তান বাজুসের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী জুয়েল মহোদয় কে আমাদের পাশে থেকে সকল সময়ে আমাদের সহযোগিতা করার জন্য একান্ত দাবী রাখছি।