ঢাকাSunday , 23 August 2026
    আজকের সর্বশেষ সবখবর

    রংপুরে শিক্ষক গণপ‌তি চক্রবর্তীর সপ‌রিবা‌রকে নৃশংস হত‌্যা

    admin
    August 23, 2026 12:23 pm । ৩৯ জন
    Link Copied!

    রংপুরে শিক্ষক গণপ‌তি চক্রবর্তীর সপ‌রিবা‌রকে নৃশংস হত‌্যা

    সংবাদ ধারা : গত ২০ আগস্ট ২০২৬ ইং
    বৃহস্পতিবার রাতে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ,
    শিক্ষক গণপতির বাসার ছাদে গিয়ে ই’য়া’’বা সেবন করছিল । এ সময় ছাদে শব্দ শুনে শিক্ষক গণপতি সেখানে গিয়ে তাঁরা কী করছেন, তা জানতে চান।

    এ নিয়ে প্রথমে শিক্ষকের সঙ্গে তাঁদের ত’র্ক হয়। একপর্যায়ে গ’লা’য় গা’ম’ছা পেঁ’চি’য়ে শিক্ষককে সেখানেই হ’’ত্যা করা হয়। তখন শিক্ষক খালি গায়ে ছিলেন এবং তাঁর কাঁধে একটি গামছা ছিল বলে জানা গেছে।

    এরপর ছাদে গোলমালের শব্দ শুনে শিক্ষকের স্ত্রী সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গেলে সিঁড়ির মধ্যেই তাঁকে হ’’ত্যা করা হয়। মায়ের চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে মেয়ে এগিয়ে এলে তাকেও একইভাবে গ’লা’য় গা’’ম’ছা পেঁ’চি’’য়ে হ’’ত্যা করা হয় ।

    সবশেষে অভিযুক্তরা ঘরে ঢুকে শিক্ষকের শিশু সন্তানকেও হ’’ত্যা করে।

    পুলিশের হাতে গ্রে’প্তা’র হওয়া দুই অভিযুক্ত পরস্পরের মামাতো ভাই। তাঁদের একজন স্বর্ণের দোকানে কর্মচারী বলে জানা গেছে।

    ভাবতেই গা শিউরে ওঠে
    একজন মানুষ নিজের বাড়িতে বসে অন্যায়ের প্রতিবাদ করতেও যদি নিরাপদ না থাকেন, তাহলে আমরা কোন সমাজে বাস করছি?

    এই হ’ত্যা’কা’’ণ্ড শুধু চারটি প্রাণ কেড়ে নেয়নি, একটি পরিবারের স্বপ্ন, ভালোবাসা ও ভবিষ্যৎ ও শেষ করে দিয়েছে। এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচার হওয়া জরুরি।
    সংবাদ ধারা (সংগৃহিত)