ঢাকাSaturday , 22 August 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

    admin
    August 22, 2026 5:54 pm । ৭ জন
    Link Copied!

    সংবাদ ধারা : দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অদ্য ২২ আগস্ট ২০২৬ ইং রোজ শনিবার দালাল বাজার বণিক কল্যাণ সমিতির অফিস কক্ষে বাংলাদেশ ফার্মেসীর স্বত্বাধিকারি ভাস্কর বসু রায় চৌধুরীর সভাপতিত্বে জাঁকজমক পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসময়ে উপশহর দালাল বাজারের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ীগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। বিভিন্ন বক্তাদের গঠনমূলক বক্তব্য শেষে সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। আরো সিদ্ধান্ত হয় যে আজ ২২ আগস্ট হতে আগামী ২২ সেপ্টেম্বর এক মাসের ভিতরে এই আহবায়ক কমিটি নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। আরো জানা যায় তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয় – আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেন, বাংলাদেশ ফার্মেসি স্বত্বাধিকারী ভাস্কর বসু রায় চৌধুরী ও ডেন্টিস্ট রাজু আহমেদ কে স্বতঃস্ফূর্তভাবে উপদেষ্টা নির্বাচিত করা হয়। সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি :
    -১। হান্নান পাটোয়ারী।
    যুগ্ম আহবায়ক
    ২। অরুন অধিকারী ৩। কার্তিক দাস ৪। রাসেল হোসেব পারভেজ ৫। হান্নান পাটোয়ারী (মাস্টার) ৬। মহিউদ্দিন মিঞা (এবিসি) ৭। পলাশ দেবনাথ।