দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোক্তা কমিটি গঠন
সংবাদ ধারা : লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোক্তা কমিটি গঠন করা হয়েছে।
জানাযায় ২০ আগস্ট ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার রাত ৯ ঘটিকায় দালাল বাজার বণিক কল্যাণ সমিতির অফিস কক্ষে অচল সমিতিকে সচল করার লক্ষ্যে এই উদ্যোক্তা কমিটি গঠন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী কার্তিক দাস, মোঃ হান্নান পাটোয়ারী, সুমন দেবনাথ, রাসেল হোসেন পারভেজ,মোঃ আব্দুর রহিম, পলাশ দেবনাথ।
মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসীর স্বত্বাধিকারী ভি বি রায় চৌধুরী।
উপস্থিত উদ্যোক্তাদের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে আসছে শনিবার ২২ আগস্ট ২০২৬ ইং রাত ৯ ঘটিকায় দালাল বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক কমিটি গঠন করা হবে। তদ উপলক্ষে দালাল বাজারের সকল ওষুধ ব্যবসায়ী ভাইদের বণিক কল্যাণ সমিতির অফিস কক্ষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্ত কাম্য, সেই মর্মে বাজারের সকল ঔষধ ব্যবসায়ীদের চিঠি দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।






