নোনা বালির জল,
কলমে-সন্দ্বীপ
—————————
তুমি আমি দুজন মিলে হারিয়েছিলাম,
প্রকৃতির কোলে।
দুনিয়া ভুলে,নাম ঠিকানা ভুলে,
শুধু দু’টো মানুষ এক সমুদ্র কূলে।
আর আমাদের মাঝে কোনো দেয়াল ছিল না।
একজনের হাত ধরে অন্যজন,
হেঁটেছিলাম নোনা বালির জলে।
ঢেউ এসে পা ভিজিয়ে দিতো,
আর আমরা হাসতাম।
পানির লবণে ঠোঁট কাটতো,
তবু বলতাম “আরেকটু সামনে যাই”।
মনে হইতো এই হাঁটা আর শেষ হবে না।
এই সূর্য আর ডুববে না।
সাম্পানে করে হারিয়ে যেতে চেয়েছিলাম,
অনেক দূর… যেখানে আকাশ পানি ছোঁয়।
পাল তুলে দিতাম,দিক ঠিক ছিল না।
কম্পাস লাগতো না।
শুধু ইচ্ছা ছিল “হারিয়ে যাই”।
এমন এক দেশে,যেখানে শুধু তুই আর আমি।
ফিরে আসতে হয়েছিল নিয়তির টানে।
সাম্পান ঘাটে বাঁধা পড়লো,
দড়ির গিঁট শক্ত ছিল।
হাত ছুটে গেল, কথা আটকে গেল গলায়।
কিন্তু বালির উপর আমাদের পায়ের ছাপ
আজও রয়ে গেছে।
ঢেউ মুছতে চায়,পারে না।
সময় মুছতে চায়,পারে না।
সমুদ্র এখনো ডাকে।
রাতের বেলা ঢেউয়ের শব্দে শুনি –
“আয়,আবার হারিয়ে যা।
আগের মতো হাত ধরে।”
আমি চুপ করে থাকি।
কিন্তু আমরা জানি…
কিছু হারানো ফেরত আসে না।
ওসব ফেরত আসলে স্মৃতি থাকে না।
ওসব স্মৃতি হয়েই বেঁচে থাকে।
নোনা জলের মতো- গায়ে লাগলে জ্বলে,
কিন্তু ছাড়তেও পারি না ।






