ঢাকাTuesday , 11 August 2026
  • আজকের সর্বশেষ সবখবর

    আজ ১১ আগস্ট বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসির দিন

    admin
    August 11, 2026 5:06 am । ২৮ জন
    Link Copied!

    সংবাদ ধারা : ক্ষুদিরাম প্রফুল্ল চাকির সঙ্গে মিলে গাড়িতে ব্রিটিশ বিচারক, ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছেন ভেবে তাকে গুপ্তহত্যা করার জন্যে বোমা ছুঁড়েছিলেন। ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসেছিলেন, যে ঘটনার ফলে দুজন ব্রিটিশ মহিলার মৃত্যু হয়, যারা ছিলেন মিসেস কেনেডি ও তার কন্যা। প্রফুল্ল চাকি গ্রেপ্তারের আগেই আত্মহত্যা করেন। ক্ষুদিরাম গ্রেপ্তার হন। দুজন মহিলাকে হত্যা করার জন্যে তাঁর বিচার হয় এবং চূড়ান্তভাবে তাঁর ফাঁসির আদেশ হয়,

    ফাঁসি হওয়ার সময় ক্ষুদিরামের বয়স ছিল ১৮ বছর, ৭ মাস এবং ১১ দিন, যেটা তাকে ভারতের কনিষ্ঠতম ভারতের বিপ্লবী অভিধায় অভিষিক্ত করেছিল। বাল গঙ্গাধর তিলক, তার সংবাদপত্র কেশরীতে দুজন নবীন যুবককে সমর্থন করে আওয়াজ তোলেন অবিলম্বে স্বরাজ চাই। যার ফল হয় অবিলম্বে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার দেশদ্রোহিতার অপরাধে তিলককে গ্রেপ্তার করে। ক্ষুদিরাম বসুর মৃত্যু ১১ আগস্ট ১৯০৮ ইং সনে।

    একবার বিদায় দে মা ঘুরে আসি।
    হাসি হাসি পরব ফাঁসি দেখবে ভারতবাসী।

    কলের বোমা তৈরি করে,দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো,বড়লাটকে মারতে গিয়ে, মারলাম আরেক ইংলন্ডবাসী।

    হাতে যদি থাকতো ছোরা,তোর ক্ষুদি কি পড়তো ধরা মাগো
    রক্ত-মাংস এক করিতাম,দেখতো জগতবাসী.

    শনিবার বেলা দশটার পরে,জজকোর্টেতে লোক না ধরে মাগো
    হল অভিরামের দ্বীপচালান মা ক্ষুদিরামের ফাঁসি.

    বারো লক্ষ তেত্রিশ কোটি,রইলো মা তোর বেটা বেটি মাগোতাদের নিয়ে ঘর করিস মা, মোদের করিস দাসী।

    দশ মাস দশদিন পরে,জন্ম নেব মাসির ঘরে মাগো

    তখন যদি না চিনতে পারিস,দেখবি গলায় ফাঁসি।

    (সংগৃহীত)