ঢাকাMonday , 29 December 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য পদে আফজাল হোসেন সবুজ পদপ্রার্থী

    admin
    December 29, 2025 4:02 am । ৩০৫ জন
    Link Copied!

    লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য পদে আফজাল হোসেন সবুজ পদপ্রার্থী
    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুর প্রেসক্লাবের আসন্ন ২০২৬-২৭ নির্বাচনে আফজাল হোসেন সবুজ কার্যনির্বাহী পদে প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে লক্ষ্মীপুরের আনাচেকানাচে ঘটেযাওয়া সমাজের অসংগতি গুলো তার নিজস্ব সবুজ জমিন পত্রিকায় প্রকাশ করে জেলা ব্যাপী সমাদৃত হয়েছেন। তিনি লক্ষ্মীপুরে আঞ্চলিক পত্রিকা সবুজ জমিনের প্রকাশক ও সম্পাদক। অতিতে তিনি জাতীয় দৈনিক জনতায়ও সুনামের সাথে কাজ করেছেন।
    আফজাল হোসেন সবুজ লক্ষ্মীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য হওয়ার জন্য সকল ভোটার ভাইদের নিকট ভোট প্রার্থনা করছেন, যেন আগামীকাল ৩০ডিসেম্বর সকল সম্মানিত ভোটার ভাইয়েরা তাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন।