ঢাকাSaturday , 14 June 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে বাস কাউন্টারে মোবাইল কোর্ট অভিজান

    admin
    June 14, 2025 2:13 pm । ২৬৫ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে বাস কাউন্টারে মোবাইল কোর্ট অভিজানে সদর উপজেলা কমিশনার (ভূমী) অভি দাস

    ভিবি নিউজ ডেস্ক – লক্ষ্মীপুরে বাস কাউন্টারে মোবাইল কোর্টে অভিজান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা (ভূমী) কমিশনার অভি দাস।
    জানা যায় ১৪ জুন ২০২৫ তারিখে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের কাছ থেকে যেন অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, সেই লক্ষ্যকে সামনে রেখে শহরের বাস টার্মিনাল ও ঝুমুর মোড় এলাকার বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কিছু কাউন্টারে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও, একটি বাস সার্ভিস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভাড়ার অনিয়ম প্রমাণিত হওয়ায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়, যা সরাসরি আদায় করা হয়।

    এই বিষয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার কমিশনার (ভূমী) অভি দাসের নিকট জানতে চাইলে তিনি বলেন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।