ঢাকাFriday , 2 May 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রহমানের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ

    admin
    May 2, 2025 9:06 am । ৪৫৪ জন
    Link Copied!

    লক্ষ্মীপুরে পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
    আঞ্চলিক প্রতিনিধি –
    নোয়াখালী ও লক্ষীপুর অঞ্চলের পোস্ট অফিস পরিদর্শক আব্দুর রহমানের বিরুদ্ধে তার দীর্ঘ কর্মজীবনে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। কর্মক্ষেত্রে দায়িত্বে অবহেলা, সঞ্চয়পত্র ও হিসাব খাতে লক্ষ লক্ষ টাকার আত্মত্মসাৎ, এবং সরকারি সম্পদ চুরির অভিযোগে তিনি বারবার বিতর্কিত হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে আব্দুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। যাহার সারক নং ০০.০১.০০০০.৬০৪.১২.০০১২৪. ২ নম্বর নথিতে উল্লেখ রয়েছে, তিনি দায়িত্বকালীন সময়ে রামগঞ্জ উপবিভাগের অধীন খিলপাড়া ও কড়িহাটি উপ ডাকঘরের কার্যক্রম তদারকিতে চরম অবহেলা দেখান। দায়িত্ব পালনে অযোগ্যতার কারণে প্রায় ৪০ লাখ টাকা আত্মসাতের ঘটনা ঘটে।

    বাংলাদেশ ডাক বিভাগের পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল) অফিস থেকেও তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। এতে বলা হয়, সাব- পোস্ট মাস্টার নূর করিম কর্তৃক ৯ কোটি টাকারও বেশি টাকা আত্মসাৎ আব্দুর রহমানের শৈথিল্যের কারনে সম্ভব হয়েছে।
    এ ছাড়া, আরো

    আটটি গুরুতর অভিযোগের কথাও ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয়। শুধু আর্থিক অনিয়মেই নয়, ২০২১ সালের ২৬ নভেম্বর, লক্ষীপুর পোস্ট অফিসের পোস্ট অফিস গেট থেকে রড চুরির অভিযোগেও আব্দুর রহমানের কথা উঠে আসে। পোস্ট অফিসের নৈশপ্রহরী, পরিচ্ছন্ন কর্মী, ও পোস্ট মাস্টারের লিখিত জবানবন্দিতে রড চুরির ঘটনা নিশ্চিত হয়।
    চলবে