ঢাকাFriday , 21 February 2025
  • আজকের সর্বশেষ সবখবর

    লক্ষ্মীপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

    admin
    February 21, 2025 4:41 am । ৩৬৭ জন
    Link Copied!

    ভিবি নিউজ ডেস্ক : ২১শে ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লক্ষ্মীপুর জেলা প্রশসন ও পুলিশ প্রশাসনের কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন। এসময়ে জেলাপ্রশাসক রাজীব কুমার সরকার বলেন আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সকল ভাষা শহিদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে ১৯৫২ সালের এই দিনে আমরা অর্জন করি মাতৃভাষায় স্বাধীনভাবে কথা বলার অধিকার। শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে লক্ষ্মীপুর জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময়ে আরো উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।
    জেলা প্রশাসক মহোদয়ের সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাপ্রশাসক জেপি দেওয়ান, ডিডিএলজি ও পৌরপ্রশাসক জসিমউদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামশেদ আলম রানা, সদর উপজেলা কমিশনার ভূমী অভি দাস, জেলাপ্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক, ডিআইও-১ মোঃ মাহফুজুর রহমান, অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) মোঃ আব্দুল মোন্নাফ, টিআই (প্রশাসন) প্রশান্ত কুমার দাস, আরআই (পুলিশ লাইন্স) মোঃ নজরুল ইসলাম সহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।