
ভি বি রায় চৌধুরী
জেলা পুলিশের পক্ষ থেকে ডিআই-০১, ডিএসবি, লক্ষ্মীপুরে কর্মরত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ মাহফুজুর রহমানকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিজনিত বদলি উপলক্ষ্যে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর ২০২৬) লক্ষ্মীপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে সম্মাননা স্মারক তুলে দেন লক্ষ্মীপুরের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক।
এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার কর্মজীবনের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর জনাব হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের মধ্য দিয়ে সহকর্মীরা বিদায়ী কর্মকর্তার প্রতি শুভকামনা ও আন্তরিক শুভেচ্ছা জানান।