
লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
ভি বি রায় চৌধুরী : লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) জেলা পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেকের সভাপতিত্বে পুলিশ লাইন্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা পুলিশের সদস্যদের বিভিন্ন সুযোগ-সুবিধা, কর্মপরিবেশ ও কল্যাণসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও মতবিনিময় করা হয়।
সভায় দায়িত্ব পালনে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য পুলিশ সদস্যদের বিশেষ পুরস্কার ও শাস্তি প্রদান করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লক্ষ্মীপুর, হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম; মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ জোহরা; আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন) কামরুল হাসান স্বপন, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।
সভায় পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।