ভি বি রায় চৌধুরী : বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুর থানায় দায়েরকৃত মামলাকে কেন্দ্র করে সাংবাদিক মহলে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সাংবাদিকদের অভিযোগ, মামলাটি মিথ্যা, বানোয়াট ও হয়রানিমূলক। এ ঘটনায় সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এরই প্রতিবাদে ২৬ অক্টোবর ২০২৬, সোমবার, বেলা ১১টায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সাংবাদিকদের অংশগ্রহণে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, হয়রানি বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান। মানববন্ধন শেষে উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলাপ্রশাসক বরাবর এই দাবী উত্থাপন করা হয়েছে:
১। বাংলাদেশ প্রেসক্লাব রায়পুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ তদন্তের ব্যবস্থা গ্রহণ করা হোক।
২। তদন্তে মামলা মিথ্যা, বানোয়াট বা হয়রানিমূলক প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং মামলা প্রত্যাহারের আইনগত উদ্যোগ নেওয়া হোক।
৩। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো নিরপরাধ সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক।
৪। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাংবাদিকদের মধ্যে সৃষ্ট উদ্বেগ নিরসনে কার্যকর ভূমিকা রাখা হোক। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আইন ও ন্যায়বিচারের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকবৃন্দ বাংলাদেশ প্রেসক্লাব, লক্ষ্মীপুর জেলা শাখা ও অন্যান্য সাংবাদিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।