লক্ষ্মীপুর ২ আসনের সাংসদ আবুল খায়ের ভূঁইয়া মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী হবে আমার সর্বপ্রথম প্রতিশ্রুতি - কামরুজ্জামান সোহেল
সংবাদ ধারা - লক্ষ্মীপুর সদর উপজেলার উপশহর দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল তার টাইমলাইনে লিখেছেন - ইনশাআল্লাহ সম্মানিত সংসদ সদস্য জনাব আবুল খায়ের ভূঁইয়া সাহেবের দিকনির্দেশনা অনুযায়ী আমার সর্বপ্রথম প্রতিশ্রুতি হবে—৩নং দালাল বাজার ইউনিয়নকে সম্পূর্ণরূপে মাদক, জুয়া, জমি দখল, সালিশ বাণিজ্য, চাঁদাবাজি এবং অসহায় মানুষদের মামলা নিয়ে হয়রানিমুক্ত করা।
তিনি আরো লিখেন, আমি কামরুজ্জামান সোহেল, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা করেছি এবং সামনেও করব—যা আমার প্রিয় ইউনিয়নবাসী আমি চেয়ারম্যান থাকা অবস্থায় স্বচক্ষে দেখেছেন।
আমি রাজনীতির ফায়দা বুঝি না; আমি বুঝি মানুষের অধিকার রক্ষা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা। বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের পরিবারগুলো যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সর্বদা তাদের পাশে থাকা।
চেয়ারম্যান হওয়া মানে কেবল চেয়ারে বসে ব্যক্তিস্বার্থ উদ্ধার করা নয়; চেয়ারম্যান হওয়া মানে এলাকার মানুষের সেবা করা এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।