দৈনিক জনতার ম্যানেজার বিষু কুমার কে বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষথেকে ফুলেল শুভেচ্ছা
সংবাদ ধারা : জাতীয় দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনতার ম্যানেজার বিষু কুমার কে দৈনিক জনতা পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি দৈনিক জনতার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৫ আগস্ট মঙ্গলবার ২০২৬ইং জাতীয় প্রেসক্লাব ঢাকায় এই শুভেচ্ছা জানান।
ভি বি রায় চৌধুরী আরো জানান ২০০৬ সনে তিনি এই বিষু কুমারের হাত ধরেই দৈনিক জনতায় কাজ শুরু করেন।এর পেছনে অবশ্য আর একজনের ও অবদান আছে তিনি হচ্ছে নয়ন মজুমদার, যিনি এক সময়ে জনতায় কাজ করতেন। এই দুজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ভি বি রায় চৌধুরী।